সহজ উপায়ে পড়ুন এবং শিখুন
প্রতিদিন নতুন কিছু শেখা
জরুরী ঘোষণা :
  • আপনারা যদি আরো জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন

আল আকসা পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে—একটি আদর্শ, আধুনিক ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণে সজ্জিত একটি বাংলা মাধ্যম স্কুল হিসেবে শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে। সম্পূর্ণ ক্যাম্পাস CCTV ক্যামেরার আওতাভুক্ত, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাবোধ নিশ্চিত করে।

যদিও শিক্ষার মাধ্যম মাতৃভাষা বাংলা, তবুও ইংরেজি, আরবি ও হিন্দি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। প্রকৃতির সান্নিধ্যে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধনই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব ,মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যান চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।( সহীহ মুসলিম ও বুখারী)
আজকের পৃথিবীতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পুঁথিভিত্তিক জ্ঞানার্জনই নয় বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনই হল প্রকৃত শিক্ষা। এই বিশ্বাসেই আমরা দৃঢ়ভাবে মনে করি আধুনিক প্রযুক্তি নির্ভর একাডেমিক শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনের সাথে ভারসাম্য বজায় রেখেই একটি জাতি সত্যি কারের অর্থে উন্নত হয়ে উঠতে পারে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব ,মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যান চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।( সহীহ মুসলিম ও বুখারী)
এই পবিত্র বাণী গুলোর আলোকে আমরা আল-আকসা পাবলিক স্কুলে একটি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি যেখানে ছাত্র-ছাত্রীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয় বরং নৈতিকতা ও আত্মিক উন্নয়নে সমভাবে আলোকিত হবে।

Scroll to Top