বিদ্যালয়ের বিশেষত্ব
আমাদের বিদ্যালয়ের বিশেষত্ব
ইসলামিক শিক্ষা: পাঁচ ওয়াক্ত নামাজ জামাতসহ আদায়ে অভ্যাস গড়ে তোলা। আজান, ইকামত ও নামাজ পড়ানোর আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ। ইসলামীক পরিবেশে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের অনুকূল ব্যবস্থা।
বাংলার শিক্ষা পোটালের অন্তভূক্ত: আমাদের বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শিক্ষা পোর্টালের অন্তভূক্ত। ফলে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও সরকার স্বীকৃত স্টুডেন্ট আইডি নম্বর (DFC No) প্রাপ্ত হবে। সরকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের মতোই আমাদের শিক্ষার্থীরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে মার্কসিট ও ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। এই ট্রান্সফার সার্টিফিকেটর মাধ্যমে যেকোনো সরকার অনুমোদিত প্রাথমিক বা উচ্চ বিদ্যালয় সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে।
Smart বা Digital Board : আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির। অংশ হিসেবে স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান করা হয়। এতে পাঠ সহজ। আকর্ষণীয় বা বাস্তবসম্মত হয়, যা শিক্ষার্থীদের অনুধাবণে ও মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাপ্তাহিক শ্রেণীমূল্যায়ণ ও MCQ Test: শিক্ষার মান উন্নয়ণ ও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার উপযোগী করে তোলার জন্য আমাদের বিদ্যালয় প্রতি শনিবার একটি সাপ্তাহিক মূল্যায়ণ করে এবং ১৫দিন অন্তর অন্তর প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী MCQ Test নেওয়া হয়।
অভিভাবক সভা : ছাত্র-ছাত্রীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সু-সম্পর্ক অপরিহার্য। তাই বছরে ৩টি অভিভাবক সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকা প্রতিটি অভিভাবকের বাধ্যতামূলক যে সকল ছাত্র-ছাত্রী বোর্ডি এবং আবাসিক ভর্তি আছে তাদের অভিভাবকদের নিয়ে প্রতিমাসের শেষ রবিবার সকাল ৯ঘটিকায় আলোচনা সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
হিন্দি ও কম্পিউটার শিক্ষাঃ বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। তার Computer শিক্ষা অতি প্রয়োজনীয়। হিন্দী একটি রাষ্ট্রীয় ভাষা। ভবিষ্যৎ-এ ভাষাগত প্রতিবন্ধকতাকে এড়িয়ে যাওয়ার জন্য হিন্দী ভাষা শিক্ষার প্রয়োজন আছে।
লাইব্রেরী: শিক্ষার মনোন্নয়ণ ও জ্ঞানের পরিধি বিস্তারের লক্ষে আমাদের বিদ্যালয়ে লাইব্রেরী ব্যবস্থার সূচনা করেছে। এলাকার দরিদ্রসীমার নীচে বসবাসকারী মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই-খাতা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ আমাদের লাইব্রেরী থেকে পাওয়া যায়।
শিক্ষামূলক ভ্রমণ: বছরে একবার ১৪ই নভেম্বর নেহেরুজীর জন্মদিনে শিশু দিবস উপলক্ষে একটি শিক্ষামূলক ভ্রমন করে।
আধুনিকতা: নিরাপত্তার সুবিধার জন্য বিদ্যালয়ের সমস্ত ক্লাসরুম সহ পুরো এলাকা CCTV-এর আওতাভূক্ত। বিশুদ্ধ পাণীয় জলের ব্যবস্থা। বিদ্যুৎ না থাকলে জেনারেটরের ব্যবস্থা আছে।
AL-AQSA APP: ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য আমাদের বিদ্যালয়ের একটি মোবাইল App-Al-Aqsa School চালু করা হয়েছে। এতে প্রতিটি শ্রেণীর প্রতিটি ছাত্র-ছাত্রীর সকল বিষয় অভিভাবকগণ বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বিস্তারিত জানতে পারবে