সম্পাদকের কলম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব ,মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যান চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।( সহীহ মুসলিম ও বুখারী)
এই পবিত্র বাণী গুলোর আলোকে আমরা আল-আকসা পাবলিক স্কুলে একটি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি যেখানে ছাত্র-ছাত্রীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয় বরং নৈতিকতা ও আত্মিক উন্নয়নে সমভাবে আলোকিত হবে। আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু পাশ- ফেল বা সার্টিফিকেট- এর নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ মানুষ গড়ার পবিত্র ও ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের প্রতিটি পাঠ, প্রতিটি উদ্যোগের পেছনে এই উদ্দেশ্যই নিহিতঃ ছাত্র-ছাত্রীদের একজন নৈতিক চিন্তাশীল ও সমাজের দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা গত ছয় বছর ধরে ধারাবাহিক পরিশ্রম, অধ্যবসায় ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি যা আল আকসা স্কুল পরিবারের সকলের জন্য এক গৌরবময় অর্জন।
আলহামদুলিল্লাহ ২০২৬ সালে আমরা আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি কোচিং এর ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তারা কেবল পরীক্ষায় উত্তীর্ণই হবে না বরং ভালো ফলাফল করে আমাদের গর্বিত করবে ।আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয় এর টিআইসি তারিকুল রহমান, একাডেমিক কাউন্সিল ,শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, অশিক্ষক- কর্মচারী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি যাদের সহযোগিতা আমাদের এই পথ চলায় এতদূর অগ্রসর হয়েছে ।আপনাদের ভালোবাসা ,পরামর্শ ও সহযাত্রাই আমাদের মূল পাথেয়। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আল আকসা পাবলিক স্কুলকে সত্যিকারের একটি মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন।
তারিকুল রহমান
আল-আকসা পাবলিক স্কুল