প্রধান শিক্ষিকার কলম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব ,মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যান চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।( সহীহ মুসলিম ও বুখারী)

 আজকের পৃথিবীতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পুঁথিভিত্তিক জ্ঞানার্জনই নয় বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনই হল প্রকৃত শিক্ষা। এই বিশ্বাসেই আমরা দৃঢ়ভাবে মনে করি আধুনিক প্রযুক্তি নির্ভর একাডেমিক শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনের সাথে ভারসাম্য বজায় রেখেই একটি জাতি সত্যি কারের অর্থে উন্নত হয়ে উঠতে পারে।

শৈশব কাল ই একটি জাতির ভিত্তি রচনার শ্রেষ্ঠ সময় ।এ সময়ে শিশুদের মধ্যে দেশীয় ঐতিহ্য ,শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ এবং আত্মিক উন্নয়নের বীজ বপন করাই আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আল আকসা পাবলিক স্কুল সে দায়িত্ব পালন করে চলেছে ।স্মার্ট বোর্ডের মাধ্যমে ইন্টার এক্টিভ ও অংশগ্রহণমূলক শিক্ষা প্রদান করা হচ্ছে যা শিক্ষার্থীদের মনোযোগ ,অনুধাবন এবং জ্ঞান প্রয়োগের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করছে। আমাদের বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয়। তার জন্য রয়েছে স্বতন্ত্র শ্রেণী পরিকল্পনা, দক্ষ শিক্ষক -শিক্ষিকা বৃন্দ এবং উপযোগী পাঠ্যসূচি, যাতে শিক্ষার্থী নিজস্ব মাধ্যমে সর্বোচ্চ মান সম্পন্ন শিক্ষা লাভে সক্ষম হয়। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ২০১৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা একটি কোচিং এর ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তারা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হবে না বরং ভালো ফলাফল করে আমাদের গর্বিত করবে।

আল আকসা পাবলিক স্কুল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি মূল্যবোধ ভিত্তিক গঠনতন্ত্র যেখানে প্রতিটি শিশু যত্ন দায়িত্ব ও ভালোবাসার সঙ্গে গড়ে ওঠে। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ নির্মাণের পথে আমরা সমভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনি যদি আপনার সন্তানকে নিরাপদ শৃঙ্খলা পূর্ণ ও আদর্শ পরিবেশে আগ্রহী হন তবে আল আকসা পাবলিক স্কুল আপনার জন্য হতে পারে এক আদর্শ ও দূরদর্শী সিদ্ধান্ত। আমি আন্তরিকভাবে সকল অভিভাবক, শিক্ষক- শিক্ষা বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের পাশে থেকে সাহস জুগিয়েছেনএবং নিরন্তর সহযোগিতা করে চলেছেন। আপনাদের আস্থা ও সমর্থনই আমাদের অগ্রযাত্রায় প্রধান শক্তি। আপনাদের ভালোবাসা ,পরামর্শ ও সহযাত্রাই আমাদের মূল পাথেয়। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন  আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আল আকসা পাবলিক স্কুলকে সত্যিকারের একটি মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন।

                                                                                                                                                                                                                                                        প্রধান শিক্ষিকা

                                                                                                                                                                                                                                                            মাসকুরা খাতুন

                                                                                                                                                                                                                                                  আল-আকসা পাবলিক স্কুল

Scroll to Top